খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

আমদাবাদ পালপাড়া মহানামযজ্ঞে রুনুর শুভেচ্ছা উপহার প্রদান

রূপসা প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ০৪ এপ্রিল ২০২৬


রূপসা উপজেলার আমদাবাদ পালপাড়া রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪২তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানে শনিবার রাতে অতিথি হিসেবে যোগ দেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। এসময় তিনি নামযজ্ঞ উপলক্ষে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে তার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। পরে তিনি আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহŸায়ক মহিউদ্দিন মিন্টু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক বনি আমিন সোহাগ, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সদস্য মাসুদ খান, আলিম খান, নয়ন মোড়ল, মো. রয়েল, তরিক, টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকারি, নাঈম আহম্মেদ, এনায়েত, আরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ