খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

ডুমুরিয়ায় শিবির নেতার বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ‎

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ০৪ এপ্রিল ২০২৬


‎ডুমুরিয়ায় আধিপত্য বিস্তার ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এক ছাত্র শিবির নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম। 
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন ইসলামী ছাত্রশিবির পরিচয় দানকারী সাবেক মুহিদুজ্জামান মুহিত আমার এবং দলের ভাবমূর্তি নষ্ট করতে পিছু নিয়েছে। তারই অংশ হিসেবে গত বুধবার রাত ২টার দিকে আঠারো মাইল বাজারস্থ মেসার্স সেঞ্চুরি তেল পাম্পে অবস্থান নেয় ওই শিবির নেতা। এরপর তিনি আধিপত্য বিস্তার ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে তেল পাম্পে বোতলে পেট্রোল প্রদান, সিরিয়াল ওভারটেক করে গাড়িতে তেল দেয়াসহ নানা অনিয়মের মাধ্যমে জনদুর্ভোগের সৃষ্টি করেন। বিষয়টি তেল পাম্প কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহাদাত হোসেন হালদার, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বিশ্বাসসহ ৩/৪ জন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই। তখন এর কারণ জানতে চাইলে ওই শিবির নেতা আমাদের উপর চড়াও হয় এবং মুহুর্তের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি ভিন্ন খাতে নিতে সে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কল্প কাহিনী তুলে ধরে গত শুক্রবার ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। যে কারণে প্রকৃত সত্য তুলে ধরতে এ পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ওই শিবির ক্যাডার আধিপত্য বিস্তার করতে এলাকার বিভিন্ন ব্যক্তিকে হুমকি-ধামকিসহ ফেক আইডি ব্যবহার করে নানাবিধ অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টায় মেতে আছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন বলে তিনি দাবি করেন।

প্রিন্ট

আরও সংবাদ