খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

রূপসার আমদাবাদে মহানাম যজ্ঞানুষ্ঠানে জেলা পূজা পরিষদ

রূপসা প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ০৪ এপ্রিল ২০২৬


রূপসা উপজেলার আমদাবাদ পালপাড়া রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ৪২তম বার্ষিক ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ। শুক্রবার বিকালে শুরু হওয়া অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন পরিতোষ দত্ত। গতকাল শনিবার শুরু হয়েছে  ১৬ প্রহারব্যাপী নামযজ্ঞানুষ্ঠান। সোমবার মহাপ্রভুর মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা, দধিভান্ড ভঙ্গন, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরাধনা আরতি কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে। অনুষ্ঠানে পঞ্চতত্তে¡র সেবায় নিয়োজিত রয়েছেন যশোরের গনেশ চন্দ্র গোস্বামী। 
মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রথম দিন শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের  সহ-সভাপতি রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার সরকার, দপ্তর সম্পাদক সুমন দাস, রূপসা উপজেলা সাধারণ সম্পাদ কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক জুয়েল হালদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সমাজকল্যাণ সম্পাদ অমর দাস, রূপসা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ পাল, জেলা পূজা পরিষদ নেতা সজীব শীল, অলোক শীল, দীনেশ রায়,উর্মিলা রায় দেবী,নৈহাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে, টিএসবির সাধারণ সম্পাদক প্রবীর নন্দী, মন্দির কমিটির সহ-সভাপতি শেখর পাল, সাধারণ সম্পাদক উজ্জল পাল প্রমুখ। নাম সুধা পরিবেশনায় রয়েছেন কৃষ্ণভক্ত স¤প্রদায়, রিনা মিনা অষ্টসখি স¤প্রদায়,  কানাই বলাই স¤প্রদায়, কৃষ্ণ কিশোর স¤প্রদায়, অদ্বৈত স¤প্রদায়, জয় গোপিনাথ স¤প্রদায়,নব বৃন্দাবন স¤প্রদায়। 
 

প্রিন্ট

আরও সংবাদ