খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

তেরখাদায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

তেরখাদা প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ০৪ এপ্রিল ২০২৬


উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর তেরখাদার আয়োজনে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নিবাহী অফিসার এস এম নুরুন্নবী। 
উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান, উপজেলা বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, এফ এম হাবিবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন ও উপজেলা কৃষকদলের সদস্য-সচিব মোঃ সাবু মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ বিল­াল হোসেন, মোঃ মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু মোল্যা, এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, মোঃ পলাশ শেখ, এড. শহীদুল ইসলাম, মোঃ মোবাশ্বের আলম, উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রাজু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাবিবর আহমেদ টগর, মোঃ জামাল বিশ্বাস। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নুরুন্নবী বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার যে ধরণের সহায়তা দিচ্ছে তা কৃষকদের জন্যে অত্যন্ত ইতিবাচক। এ ধরণের উদ্যোগে কৃষকদের মাঝে নতুন নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তারা আরও বেশী চাষাবাদে অগ্রহী হবে। তিনি কৃষিক্ষেত্রে আরও মনোনিবেশ করার জন্য কৃষকদের প্রতি নির্দেশনা প্রদান করেন। উদ্বোধনী দিনে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ