খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

এক রাতেই সর্বশান্ত গৈাপাল মিশ্র

রূপসা ফার্ম থেকে ২টি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গাভী চুরি

রূপসা প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ০৪ এপ্রিল ২০২৬


রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানি গ্রাম থেকে আবারও ২টি গরু চুরি হয়েছে। এবার চোরের কবলে পড়ে এক রাতেই সর্বশান্ত হয়ে পড়েছেন এলাকার খামারি গোপাল মিশ্র।
জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে গোপাল মিশ্রর বাড়ির ফার্ম থেকে দুইটি বড় অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে ঘুম থেকে উঠে ফার্মে গিয়ে গরু না পেয়ে হতবাক হয়ে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সা¤প্রতিক সময়ে এলাকায় একটার পর একটা চুরির ঘটনা ঘটেই চলেছে। কখনও গরু, কখনও বিভিন্ন মালামাল চুরি যাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী গোপাল মিশ্র জানান অনেক কষ্ট করে তিনি গাভীগুলো লালন-পালন করেছিলেন। গাভী দুইটির দাম প্রায় ৩ লক্ষ টাকা। এক রাতের ব্যবধানে এভাবে মূল্যবান গাভী হারিয়ে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে সর্বশান্ত হয়ে পড়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ