খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সদের অবহেলার অভিযোগ

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ০৪ এপ্রিল ২০২৬


বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সদের বিরুদ্ধে রোগীর প্রতি অবহেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাবিনা (মায়া) নামে এক নারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। 
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বটিয়াঘাটা ইউনিয়নের ভেন্নাবুনিয়া গ্রামের সাবিনার মা গুরুদাসী মন্ডল গত ১৫ দিন পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এসময় ডাক্তারের পরামর্শে তাদের ডায়াগনস্টিক সেন্টার পপুলারে গত ২২ মার্চ ও উপশমে গত ২৯ মার্চ ডায়বেটিসসহ আরো অনেক পরিক্ষা করান। রিপোর্ট অনুযায়ী ডায়াবেটিস ধরা পড়ে। সে মোতাবেক ডাক্তার রোগীকে প্রতিদিন দিন-রাত মিলিয়ে তিনবার ইনস্যুলিন্স দেয়া শুরু করে। পরবর্তীতে ডায়াবেটিস’র অবস্থা পরিক্ষা-নিরীক্ষা না করে ইনস্যুলেন্স চালাতে থাকে। এতে করে রোগীর অবস্থা খারাপ হয়ে সারা শরীরে প্রদাহ শুরু হয় এবং গা মাথা ঘেমে মরনাপন্ন অবস্থায় উপনীত হয়। এ বিষয়ে নার্স সরমা বৈরাগী ঠিকমত দায়িত্ব পালন না করায় তার বিরুদ্ধে ফুসে ওঠে রোগীর স্বজনেরা।খবর পেয়ে রোগীর মেয়ে সাবিনা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে ডাক্তাররা তড়িঘড়ি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সদের অবহেলায় রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনদের অভিযোগ। ভূক্তভোগী রোগীর পরিবার ডাক্তার ও নার্সদের বিচার দাবি জানিয়েছেন।
জানা যায় বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের আন্তরিকতা থাকলেও নার্সদের বিরুদ্ধে রোগীদের প্রতি দুর্ব্যবহার ও অসদাচারণের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী রোগীরা। 
এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ওহেদুজ্জামান বলেন আমি অসুস্থতার কারণে হসপিটালে যেতে পারিনি। এ কারণে আমার বরাবর অভিযোগের বিষয়ে আমি অবগত নই। আগামীকাল অফিসে যেয়ে যদি কোন অভিযোগ পাই তবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ