খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৪ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


খুলনা সামাজিক স্বেচ্ছসেবী সংগঠন ব্রাইট’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর সোনাডাঙ্গার একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে উক্ত ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধান অতিথি খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি। এ সময় তিনি বলেন, ব্রাইট খুলনা একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আমি পাশে থাকবো। এছাড়া বৃক্ষরোপণসহ অন্যান্য কাজে সহযোগিতা করার প্রতিশ্র“তি দেন তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারম্যান লায়ন এস এম শিবলী। তিনি সংগঠনটির সাথে যারা জড়িত ও বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংগঠনটির কার্যক্রম আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন  রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল­া  সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ জাবেদ মলি­ক, ব্রাইট খুলনার মহাসচিব মোঃ জাহাঙ্গীর, সংগঠনটির সহ-সভাপতি এস এম ব্লু, সহ-সভাপতি মনোয়ার হোসেন লাভলু। উপস্থাপনা করেন মোঃ লিটন, এস কে রানা। আরো উপস্থিত ছিলেন নাহিদ ফারহানা, সাইমুন মুন্সি, মরিয়ম আক্তার, এড. নুর, আলমগীর, আবীর, উজ্জল, সাখওয়াত হোসেন স্বপন, প্রিয়া, ইরানী, নিপা, নাদিয়াসহ আরও অনেকে।
 

প্রিন্ট

আরও সংবাদ