খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

বাগমারা যুব কল্যাণ পরিষদের নামাজ প্রশিক্ষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৫ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


রূপসা উপজেলাধীন বাগমারা যুব কল্যাণ পরিষদ আয়োজিত দ্বিতীয় বার্ষিক নামাজ প্রশিক্ষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার বেলা ১১টায় সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক ও সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্য রেহেনা ঈসা। তিনি বলেন, বিশুদ্ধ পদ্ধতি ও সহি শুদ্ধভাবে নামাজ প্রশিক্ষণ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। নামাজ প্রশিক্ষণের মাধ্যমে বয়ঃজ্যেষ্ঠ ও আজকের প্রজন্ম শুদ্ধ ও সঠিকভাবে নামাজ আদায় সম্পর্কে জানতে পারবে। 
ব্যতিক্রম এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নামাজ প্রশিক্ষণ ধারাবাহিকতা অব্যাহত রাখলে সহি শুদ্ধভাবে নামাজ শিক্ষা গ্রহণ করা যাবে।    
বিশেষ অতিথি ছিলেন সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রধান কারণ সেখ লুৎফর রহমান, নামাজ প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক মুফতি হাফেজ মাওলানা আবুল হাসান হামিদি, তিলক সিদ্দিক-ই আকবর আলিম মাদ্রাসা সহকারী শিক্ষক সেখ মোঃ বাবুল হোসেন, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব সহকারী শিক্ষক দিদারুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মাইনুল হাসান, রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক এস এম মিজানুর রহমান, বাগমারা বাজার সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আরাফাত হোসেন লিমন, বাগমারা দারুস ছালাম জমে মসজিদের ইমাম হাফেজ মোঃ মিজান সেখ।  
যুব কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ আল-মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ারের সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুব কল্যাণ পরিষদের মোঃ অহিদুজ্জামান, মেহেদী হাসান মিঠু, শাহনেওয়াজ হোসেন মিলন, দন্ত চিকিৎসক ইমাম হোসেন, ইয়াসিন খান, মোঃ তিতাস প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান  বিভিন্ন বয়সী ৩৭ জন প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন।  
 

প্রিন্ট

আরও সংবাদ