খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

বিএল কলেজ ছাত্রশিবিরের ওয়ার্ড দায়িত্বশীল কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৫ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


ছাত্রশিবির, সরকারি বিএল কলেজ শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী ওয়ার্ড দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর এসকেএফ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্ড দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমীর মাহফুজুর রহমান।
বিএল কলেজ ছাত্রশিবির সভাপতি হুসাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে দারসুল হাদীস পেশ করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও খালিশপুর থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল। কলেজ সেক্রেটারি মাহী চৌধুরীর পরিচালনায় কর্মশালায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শিবিরের সাবেক সভাপতি ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, মহানগর শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হুসাইন, মহানগর শিবিরের সাবেক সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ আনসারী, খালিশপুর থানা জামায়াতের আমীর মাওলানা আব্দুল­াহ আল মামুন, মহানগর ছাত্রশিবিরের প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন। কলেজ ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সম্পাদক আবুল কাশেম, বায়তুলমাল সম্পাদক মোখলেসুর রহমান মিরাজ, সাহিত্য সম্পাদক রাকিবুজ্জামান, প্রকাশনা সম্পাদক নাফিস সাদিক প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ