খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

দখিনা’র পদক প্রদান ও পারিবারিক মিলন মেলা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৬ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


দখিনা পদক প্রদান-২০২৫ ও পারিবারিক মিলন মেলা-২০২৬ দখিনা’র সভাপতি ওহিদুজ্জামান খান পল্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় নগরীর দি ক্রিসেন্ট জুট মিলস লিঃ অফিসার্স ক্লাবে শনিবার সকাল ১০টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য দখিনা’র প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. স. ম. বাবর আলী। দখিনার সহ-সভাপতি যথাক্রমে কৃষিবিদ ড. মোঃ হারুনর রশিদ, অধ্যাপক অশোক কুমার ঘোষ, এ কে এম গোলাম আযম, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক জি এম মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, আলহাজ জাহিদ হাবিব, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, মানবাধিকার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, নির্বাহীসদস্য যথাক্রমে জিএম নজরুল ইসলাম, জি এম আব্দুর রব, মোঃ ইনামুল ইসলাম, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ জুয়েল, বিমল মলি­ক, রবিউল ইসলাম তনু প্রমুখ। 
অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে দখিনা জনপদের ৭ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সমাজে বিশেষ অবদান রাখায় দখিনা পদক ২০২৫ প্রদান করা হয়। দখিনা পদক প্রাপ্তরা হলেন চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন, মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয় খুলনার পরিচালক (উপ-সচিব) মোঃ শাহীনুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় বিশেষ অবদান রাখায় কবি, প্রাবন্ধিক, কথাশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক আমিরুল বাশার, ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রেজাউল সুইমিং একাডেমির পরিচালক জি এম রেজাউল ইসলাম, মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সর্বদা সহানুভূতি, পরিবেশ সুরক্ষা ও বিস্ময়কর সাইক্লিং ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সদস্য ও খুলনা সাইক্লিস্ট এ্যাডমিন মাহাথির মুহম্মদ অথৈ কে দখিনা পদক-২০২৫ প্রদান করা হয় এবং দখিনা’র সম্মানিত সদস্য খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্র“পের মহাসচিব নির্বাচিত হওয়ায় মোঃ মফিজুর রহমান, কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মোঃ ওসমান গণি এবং পরিচালক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মোঃ জোবায়ের হোসেনকে বিশেষ সম্মানানা প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ