খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

রামপালে শিক্ষক সমিতির সভায় প্রতিমন্ত্রী ড. ফরিদুল

সন্তানদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের আচরণগত পরিবর্তন দরকার

রামপাল প্রতিনিধি |
০১:০০ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে কোন রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেয় না। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। আমাদের সন্তানদের বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের আচরণগত পরিবর্তন দরকার। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিগত সরকার শিক্ষার মানকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছিল। আমাদের সরকার সেটি উত্তরণের চেষ্টা করছে। সঠিক শিক্ষা গ্রহণ ও গুণগত শিক্ষা সমাজকে তথা রাষ্ট্রকে আলোকিত করে। শিক্ষরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ ও সমাজ সমৃদ্ধ হবে। সুতরাং শিক্ষকদের সেভাবে মাইন্ড সেটআপ করতে হবে। 
শনিবার রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে কল্যাণ তহবিলের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি রামপাল উপজেলা শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মামুদুর রহমান পিয়াল, মোঃ আল আমিন হাওলাদার, প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মোঃ মহাসীন শেখ, সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঢালী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল­া তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
এর আগে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। দুপুর সাড়ে ১২টায় উপজেলার ঝনঝনিয়ায় স্থাপিত সরকারি এ স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুকান্ত কুমার পালের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ অথিতির বক্তব্য দেন বাগেরহাট জেলা সিভিল সার্জন এ এস এম মাহাবুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, রামপাল সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব এম এ সবুর রানা প্রমুখ। প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। পরে হাসপাতালের সেবার মান বাড়াতে সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা জানান।

প্রিন্ট

আরও সংবাদ