খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

দেশের প্রথম বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন

খবর প্রতিবেদন |
০১:৩৬ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসার পরিবেশ, বিনিয়োগ পরিবেশ এবং সংস্কার অগ্রাধিকার নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত দিতে পারবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
নতুন গঠিত পরিষদ এখন বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সারসংক্ষেপ প্রস্তাব তৈরি করবে, যেখানে ব্যবসায়িক পরিবেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একটি সুনির্দিষ্ট ও কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।
বিডার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভার শুরুতে উদ্বোধনী বক্তৃতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পরিষদের সদস্যদের মধ্যে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে নিয়ন্ত্রণমূলক পরিবেশ, জ্বালানি, মানবসম্পদ, কর নীতি, লজিস্টিকস, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
একটি উন্মুক্ত ও ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ এবং বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার মানসিকতাকে পরিষদের সদস্যরা সাধুবাদ জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান এই পরিষদকে বিশ্বের অন্যান্য দেশের তথ্য-প্রমাণ নির্ভর আইনি, নীতিগত এবং নিয়ন্ত্রণমূলক মানদণ্ডগুলো (বেঞ্চমার্ক) পর্যালোচনা করার পরামর্শ দেন, যাতে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
বিডা সরকারের পক্ষ থেকে সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে এবং প্রস্তাবিত কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সাথে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের নিরবচ্ছিন্ন মতামত প্রদানের একটি কাঠামোগত ব্যবস্থা তৈরির লক্ষ্যে বিডা যেসব সংস্কার প্রস্তাব করেছিল, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন তার মধ্যে অন্যতম।’
তিনি আরো বলেন, ‘বিষয়টি নিজের তত্ত¡াবধানে নেওয়ার জন্য এবং বাংলাদেশের সংস্কার ও বিনিয়োগ কর্মসূচিকে এগিয়ে নিতে একদল দক্ষ ব্যবসায়িক নেতাকে একত্রিত করার জন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’
প্রধানমন্ত্রীর মনোনীত করা এই পরিষদের সদস্যরা হলেন এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্র“পের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্র“পের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্র“পের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার, র‌্যাংগস গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
পরিষদের সদস্যদের পাশাপাশি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিডা’র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই সভায় যোগদান করেন।
উল্লেখ্য, সরকারপক্ষ থেকে সমন্বয়কারী সংস্থা হিসেবে বিডা কাজ করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তাবিত কর্মপরিকল্পনার বাস্তবায়নে সহায়তা প্রদান করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ