খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

পাবে ৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশু

আজ থেকে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

খবর প্রতিবেদন |
০১:৪০ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


হামের ব্যাপক বিস্তার প্রতিরোধে আজ রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। শনিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন দেশে এ মুহ‚র্তে হামে আক্রান্ত শিশু ছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশুকে টিকা দেওয়া হবে। 
মন্ত্রী বলেন, দেশে এ মুহ‚র্তে ছয় মাস থেকে ৫৯ মাস পর্যন্ত আমরা সব শিশুদের এ টিকা দেওয়া হবে। এই বয়সের কোনো শিশু যদি আগে হামের টিকা নিয়ে থাকে তাদেরও এ টিকা দেওয়া হবে। আর যারা এ মুহ‚র্তে অসুস্থ (হাম কিংবা জ্বর) যারা হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের ভিটামিন এ খাওয়ানো হবে। 
মন্ত্রী বলেন, ‘রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ১৮ জেলার ৩০ উপজেলাকে আমরা এই কর্মসূচির আওতায় আনছি। কারণ সেসব এলাকায় সংক্রমণ বেশি।’
মন্ত্রী বলেন, আমরা ৩০ উপজেলায় হামের টিকা দিয়েই এ কার্যক্রম শেষ করছি না, আমাদের টার্গেট হলো এ মুহ‚র্তে ৬ থেকে ৫৯ মাস পর্যন্ত দেশে যত শিশু রয়েছে প্রত্যেককেই টিকা নিশ্চিত করবো। কারণ হিসাব করে দেখেছি, এ বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় যে সব শিশু যুক্ত হচ্ছে তাদের ২০২০ সালের ডিসেম্বরে হওয়া দেশব্যাপী ক্যাম্পেইনের পরে জন্ম হয়েছে। তার মানে কনফার্ম এরা টিকা পায়নি। আর নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে যদি কোনো শিশু টিকা নিয়েও থাকে তারা যদি আবারো মিজেলস্ এর টিকা গ্রহণ করে তাতে কোনো সমস্যা হবে না বলে আমাদের বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা নিশ্চিত করেছে।
যে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা : আজ  রোববার থেকে শুরু হওয়া বিশেষ টিকাদান কর্মসূচির ৩০ উপজেলাগুলো হলো যশোর সদর, রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট এবং নাটোর সদর ।
 

প্রিন্ট

আরও সংবাদ