খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তাকালে মাহফুজ

মানুষ যেখানেই বিপদগ্রস্ত হয় সেখানেই জামায়াত ছুটে যায়

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ০৫ এপ্রিল ২০২৬


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, মানুষ যেখানেই বিপদগ্রস্ত হয়, সেখানেই জামায়াত ছুটে যায়। জামায়াতের মূল উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ সাধন করে আল­াহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতের কর্মী মানেই একজন সমাজকর্মী।
শনিবার সকালে খুলনা সদর থানা জামায়াতের উদ্যোগে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শাহী মসজিদের পাশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
প্রধান অতিথি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হিমাংশু মন্ডল, মোঃ আরিফ শেখ, আনারুল ও এনামুল শেখের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। 
সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও থানা সহকারী সেক্রেটারি ২৩নং ওয়ার্ড সভাপতি মোঃ হুমায়ুন কবীরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি এড. শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী। এ সময় ২৮নং ওয়ার্ড আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ২৩নং ওয়ার্ড সেক্রেটারি সাব্বির তরফদার, ২৩নং ওয়ার্ডের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, মইনুদ্দিন গাজী, সেলিম, কামাল হোসেনসহ মহানগরী, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগরী আমীর ক্ষতিগ্রস্তরা ক্ষতি কাটিয়ে উঠে শিগগিরই স্বাভাবিক জীবন শুরু করতে পারেন সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে বিশেষ ভাবে দোয়া করেন।
উলে­খ্য, ২ এপ্রিল দুপুরে নগরীর সাউথ সেন্ট্রাল রোডের তাসনিম ভিলা, শাহী মসজিদ সংলগ্ন এলাকায় সিদ্দিকুর রহমানের অর্ধপাকা টিনশেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে মুহূর্তের মধ্যেই চার ভাড়াটিয়ার ঘর-বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

প্রিন্ট

আরও সংবাদ