খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৮ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


‎খুলনায় নতুন ও আধুনিক খাবারের অন্যতম প্রতিষ্ঠান “মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল ২০২৬) নর্দান ইউনিভার্সিটির সামনে, নতুন জেলখানা সংলগ্ন খুলনা সিটি বাইপাস এলাকায় এ রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে:কর্নেল ইমাম আহসান (অব:), ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম খান, প্রজেক্ট ডিরেক্টর মো. সেলিম চৌধুরী, গণসংযোগ কর্মকর্তা হামিম রাহাতসহ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীবৃন্দ, সোনাডাঙ্গা কাচাবাজার মালিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণ্যমান্য অতিথি ও স্থানীয় বাসিন্দারা। অতিথিরা ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‎অনুষ্ঠানে অতিথিরা রেস্টুরেন্টটির আধুনিক সাজসজ্জা, মনোরম পরিবেশ ও খাবারের মানের প্রশংসা করেন।

‎রেস্টুরেন্টটির বিশিষ্ট ব্যবসায়ী আহাদ বিশ্বাস বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের সর্বোচ্চ মানের খাবার ও সেরা সেবা প্রদান করা। আমরা চাই ‘মীম রেস্টুরেন্ট’ সবার প্রিয় একটি জায়গা হয়ে উঠুক।

‎“মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ”-এ বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, কফি, মিল্কশেক, আইসক্রিম, ডেজার্টসহ সকাল, দুপুর ও রাতের ঐতিহ্যবাহী দেশীয় খাবারের ব্যবস্থা রয়েছে। ‎অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন মদিনা নগর মসজিদের খতিব মুফতি আরিফ বিল্লা।

প্রিন্ট

আরও সংবাদ