খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

আপাতত টিকার সংকট নেই: স্বাস্থ্য সচিব

খবর প্রতিবেদন |
০১:৫২ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬

দেশে কোনো ধরনের টিকার সংকট আমাদের কাছে আপাতত নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) সকালে পাবনা সদর উপজেলার চরঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কামরুজ্জামান চৌধুরী বলেন, আমরা সরকারের তরফ থেকে ৬০৪ কোটি টাকার ১০ ধরনের টিকার ক্রয় প্রস্তাব অনুমোদনের পর ইউনিসেফকে চিঠি দিয়েছি। ইউনিসেফ এগুলো সরাসরি সরবরাহ করবে। ইউনিসেফ থেকে যে টিকাগুলো কিনেছি। সেগুলো দ্রুত সংক্রমণ প্রতিরোধে কাজ করবে। আমার মনে হয়, দেশে কোনো ধরনের টিকার সংকট আমাদের কাছে আপাতত নেই।

এসময় জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে পাবনার উচ্চঝুঁকির ৪টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন চলছে। পাবনা সদর উপজেলায় ৫৫ হাজার ৬৫৭ জন, ঈশ্বরদী উপজেলায় ২৮ হাজার ৫৫৮ জন, আটঘরিয়া উপজেলায় ১৯ হাজার ৫০ জন এবং বেড়া উপজেলায় ৪১ হাজার ৭২৩ জন শিশুকে টিকা দেওয়া হবে।

পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ২০ জন হাম আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১ জন। এ পর্যন্ত চলতি বছরে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৩ জন রোগী।

প্রিন্ট

আরও সংবাদ