খুলনা | রবিবার | ০৫ এপ্রিল ২০২৬ | ২২ চৈত্র ১৪৩২

সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে ৪০ মিনিটের জন্য সংসদ মুলতবি

খবর প্রতিবেদন |
০৬:৫৪ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬

 

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে ৪০ মিনিটের জন্য অীধবেশন মুলতবি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমাদ সংসদ মুলতবি ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিন আজ। এদিন শুরু থেকেই সাউন্ড সিস্টেমে সমস্যা পরিলক্ষিত হয়। স্পিকার এবং সংসদ সদস্যরা পরস্পরের কথা শুনতে না পাওয়ায় সর্বশেষ ৫টা ৫৬ মিনিটে স্পিকার ৪০ মিনিটের জন্য সংসদ অধিবেশন মুলতবি করেন।

এর আগে রোবিবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমাদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

মাইকে বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে বলেন, মাননীয় স্পিকার আমাদের মাইকে সমস্যা দেখা যাচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে। এ সময় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

স্পিকার বলেন, মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন মুলতবি করা হলো। ২০ মিনিট মাগরিবের আজান এবং ২০ মিনিট মাইক ঠিক করার জন্য।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অধিবেশনের প্রথম দিনই মাইক বিভ্রাট দেখা দেয়। ওইদিনও সংসদের অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়েছিল।

প্রিন্ট

আরও সংবাদ