খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

আশাশুনি ব্রীজের মুখের পিলার ভেঙে ট্রাক খাদে

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


আশাশুনি মরিচ্চাপ ব্রীজের মুখে পিলার ভেঙ্গে লোনা পানি বহনকারী ট্রাক খাদে পড়েছে। এতে ট্রাক চালক আহত হয়েছে। শনিবার দিবাগত রাড় ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-১৮-০৬৭২ নং ট্রাক সাতক্ষীরার দিক থেকে আশাশুনির মানিকখালীর দিকে যাচ্ছিল। সমুদ্র থেকে কার্গোতে ভরে নিয়ে আসা লোনা পানি মানিকখালী থেকে ট্রাকে ভর্তি করে নিয়ে যেতে ট্রাকটি ব্রীজের মুখে উঠছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ব্রীজের উত্তর মুখের ১০/১২ টি পিলার ভেঙে ট্রাকটি নীচে গিয়ে পড়ে। দুর্ঘটনা কবলিত ট্রাক চালক সাতক্ষীরার সরুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আলমগীর আহত হয়েছেন। ট্রাকে কোন হেলপার ছিল না বলে জানা গেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ