খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

আশাশুনিতে নবাগত ইউএনও’র যোগদান

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


আশাশুনি উপজেলায় নবাগত নির্বাহী অফিসার হিসেবে শ্যামানন্দ কুন্ডু যোগদান করেছেন। রোববার দুপুর ১২টায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। যোগদানের পরপরই উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন সারা দেশের ন্যায় আশাশুনিতে জ্বালানি সমস্যা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সমস্যা। আমি আজই যোগদান করলাম। আজকে থানা পুলিশ ও অন্যদের সাথে কথা বলে পেট্রোল পাম্প থেকে জ্বালানী সরবরাহ নিয়ে সিদ্ধান্ত নেব। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মেনে জ্বালানী সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি সমস্যাকে না বাড়িয়ে কাজে সহযোগিতা করতে সকলকে অনুরোধ করেন। নবাগত ইউএনও শ্যামানন্দ কুন্ডু বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে ছিলেন। সেখান থেকে আশাশুনিতে যোগদান করেন।

 

প্রিন্ট

আরও সংবাদ