খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

বাগেরহাটে মাশরুম চাষের সম্ভাবনার বিষয়ে মাঠ দিবস ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৫১ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


মাশরুম চাষের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি ও দরিদ্রতা কমানোর লক্ষ্য নিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস ও আলোচনা সভা। রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করে। কৃষি খাতে বহুমুখীকরণ ও আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম হিসেবে মাশরুম চাষকে এগিতে নিতে এই আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ১০০ জন মাশরুম চাষে আগ্রহীসহ দুইজন চাষি অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন, জেলা মৎস্য অফিসার রাজ কুমার বিশ্বাস, জেলা যুব উন্নয়নের উপপরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন ও জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোতাহার হোসেন।
জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন  বলেন বর্তমানে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য হিসেবে মাশরুমের চাহিদা বাড়ছে। সঠিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহার করলে এটি বাণিজ্যিকভাবে লাভজনক করা সম্ভব। মাশরুম চাষ এমন একটি সম্ভাবনাময় খাত, যেখানে স্বল্প জায়গা ও কম খরচে ভালো আয় করা সম্ভব। বিশেষ করে যুবসমাজ ও নারীদের জন্য এটি হতে পারে আত্মকর্মসংস্থানের একটি বড় সুযোগ। 
আলোচনা শেষে অংশগ্রহণকারী চাষিদের মধ্যে আধুনিক পদ্ধতিতে মাশরুম উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষকদের মধ্যে মাশরুম চাষে আগ্রহ বাড়াবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এদিন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ