খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

রামপালে মল্লিকের বেড়ে বিএনপি’র ঈদ পুনর্মিলনী

রামপাল প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


রামপালের মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে গফুর মেমোরিয়াল জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাজাহারুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা শেখ আব্বাস আলী। বিশেষ অতিথি ছিলেন ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এনামুল হক প্রিন্স, মল্লিকেরবেড় ইউনিয়ন সাধারণ সম্পাদক শামীম হাসান পলক, বাইনতলা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হাকিম, বাগেরহাট জেলা যুবদলের সদস্য হাওলাদার জাহিদুল ইসলাম, উপজেলা আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, মহিউদ্দিন কচি। নেতৃবৃন্দ বলেন, আগামীতে তারুণ্যের অহংকার প্রধান মন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধারাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা কাজ করছি। বক্তারা আগামীতে সকল স্থানীয় সরকার নির্বাচনে রামপাল-মোংলার সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের আস্থাভাজন বার বার কারবরণকারী নেতা কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে দলকে এগিয়ে নেওয়ায় প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ