খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

পাটকেলঘাটায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


পাটকেলঘাটায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের মাদক নিয়ে এসব ব্যবসায়ীরা ঘোরাফেরা করলেও গোয়েন্দা বিভাগের আটকের নেই কোন মাথা ব্যাথা। এদের নামে ১০/১২টা করে মামলা ঝুলছে। তারপরও এদের ব্যবসা থেমে নেই। পত্রিকায় লেখালেখি হলেও এরা থাকে ধরা ছোয়ার বাইরে। মাঝে মধ্যে দু’একটা চুনো পুঠি আটক হলেও বাঘা বাঘারা গা ঢাকা দিয়ে থাকে। 
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা সরকারি কবর স্থানের প্রাচীরের নির্জন স্থানে ও কালিবাড়ী কপোতাক্ষ নদের ওয়াপদায় কেশবলাল মহাশ্মশানের পাশে নির্জন স্থানে এদের কারবার। এছাড়া প্যান্টের পকেটে পুরে ফেরি করেও ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাঁজা বিক্রি করে থাকে। এদের চেনা খুবই কঠিন। পুরাতন ব্যবসায়ীদের পাশাপাশি প্রতিনিয়ন নতুন ব্যবসায়ীদের আনাগোনা বাড়ছে বলে একটি সূত্রে জানায়।
সন্ধ্যা নামার সাথে সাথে নদীর ধার, কবর স্থান এদের দখলে চলে যায়। এদিকে সরকারী কবর স্থানের পাশে বাসা বাড়ীর ভদ্র লোকেরা এসব মাদক ব্যবসায়ীদের ভয়ে স্বাধীনভাবে চলাফেরা করিতে পারে না। এলাকার যুব সমাজ থেকে মধ্য বয়সের লোকজন এই মরন নেশায় আসক্ত হচ্ছে। এছাড়া এসব নির্জন স্থানে নতুন নতুন লোকের আনাগোনায় এলাকায় প্রায়ই ছোট খাট চুরি সংগঠিত হচ্ছে। এলাকাবাসী পুলিশ প্রশাসনের কাছে এসব মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার পূর্বক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।  
 

প্রিন্ট

আরও সংবাদ