খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

চিতলমারীর নবাগত ইউএনও খাদিজার পরিচিতি সভা

চিতলমারী প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


বাগেরহাটের চিতলমারীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ পরিচিতি সভায় রাজনৈতি দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন। 
সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ রিয়াজুল হক তালুকদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব শেখ, উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, এনসিপির শাহরিয়ার জুয়েল ও ছাত্র সমন্বয়ক রহমত মোল­া প্রমুখ। 
পরিচিতি সভা শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামানের নেতৃত্বে সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। 
খাদিজা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গতকাল চিতলমারীতে যোগদান করেন। আগে তিনি ঝিনাইদহের মহেষপুর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ৩৬তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর ক্যাডার হিসেবে কর্মজীবনে পদার্পণ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ