খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

ফকিরহাটের পাগলা দেয়াপাড়ার রাধা গোবিন্দ মন্দিরে মহানামযজ্ঞন বুধবার

চুলকাঠি (বাগেরহাট) প্রতিনিধি |
১১:৫৬ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


বাগেরহাটের ফকিরহাটের পাগলা দেয়াপাড়া দাশপাড়া শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির অঙ্গণে ৩৭তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংর্কীতন মহানামযজ্ঞনুষ্ঠান আগামী ২৩ চৈত্র ১৪৩২ বাংলা ৭ এপিল বুধবার বিকাল ৪ টা হতে রাত সাড়ে ৭ টা পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু হবে। শ্রীমদ্ভাগবত পাঠ করবেন, দেবানন্দ রাধারমন দাস। রাত ৮টায় শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞের শুভ গন্ধাধিবাস ও অধিবাস কীত্তন। 
বুধ ও বৃহস্পতিবার অরুনোদয় হতে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন শুরু হবে। শুক্রবার অরুনোদয় হতে ব্রহ্ম মুহুর্তে শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সমাপন, কুঞ্জ ভঙ্গ, নগর পরিক্রমা ও মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগান্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। নাম রসামৃত পরিবেশন করবেন ব্রজ নন্দন স¤প্রদায়-সাতক্ষিরা (মাষ্টার হীরক বৈদ্য), হরি মন্দির স¤প্রদায় সাতক্ষিরা (মাষ্টার শ্যামল বাবু), রাধা-গোবিন্দ স¤প্রদায় বাগেরহাট (মাষ্টার সৌরভ বাবু), যুগল-গোপাল স¤প্রদায় বাগেরহাট (মাষ্টার বিশ্ববাবু), রাসমনি স¤প্রদায় খুলনা (মাষ্টার শর্মিষ্ঠা সরদার) ও শ্রী রাধা-গোবিন্দ স¤প্রদায় বাগেরহাট (কমিটি)। উক্ত মহানামযজ্ঞনুষ্ঠানে সকল ভক্তবৃন্দদেরকে যথাসময়ে উপস্থিত থেকে মহানামযজ্ঞনুষ্ঠান শ্রবণ করার জন্য কমিটির পক্ষ হতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ