খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

রূপসায় আইচগাতীতে আতাউর রহমান রুনুর গণসংযোগ

রূপসা প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু গতকাল রোববার বিকালে রূপসার আইচগাতী আব্দুলের মোড়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সরদার ফরিদ আনোয়ার, আব্দুর রহমান, এস্কেন্দার, গিয়াস, সিরাজুল, মিরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের রেজাউল ইসলাম রেজা, জাহিদ মোল­া, নয়ন মোড়ল, হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহক্ষায়ক মোশারেফ শিকদার, শিহাবুল ইসলাম সিহাব, অনিক, সাজ্জাদ মলি­ক প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ