খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

শ্যামনগরের নীলডুমুর বিজিবির সাথে সাংবাদিকদের বিনিময়

শ্যামনগর প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ০৫ এপ্রিল ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর বিজিবির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সভায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, পিএসসি, সিগন্যাস, লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিএন, লেঃ কমান্ডার মোঃ ফরিদুর রহমান খান, (ই), বিএন ও সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন উপস্থিত ছিলেন। 
লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব বলেন সীমান্তে মাদক, চোরাচালান, অবৈধ সকল প্রকার কার্যক্রম রোধে আমরা সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছি। এছাড়া সীমান্তসহ সুন্দরবনের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় স¤প্রতি বিজিবিকে জড়িয়ে সংবাদ মাধ্যম সাতনদী’র অনলাইনে যে সংবাদ প্রকাশ করা হয় তার প্রতিবাদ জানানো হয়। বলা হয় কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই এমন ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত কোনো সংবাদ দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হতে পারে না। সার্বিকভাবে সাংবাদিকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত, সুন্দরবন সহ দেশের সামগ্রিক উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এস এম মোস্তফা কামাল, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা প্রভাষক হুসাইন বিন আফতাব, সাংবাদিক আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ