খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

নগরীতে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ০৬ এপ্রিল ২০২৬


জাতীয় পার্টির ভ্যানগার্ড সংগঠন জাতীয় যুব সংহতির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সিনিয়র সহ-সভাপতি এড, অচিন্ত্য দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এস এম ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ রহমত আলী, এড, নাছিমা খাতুন, মোহাম্মদ জাকির হোসেন, সৌমিত্র দত্ত, বেনজীর আহমেদ মুকুল, সোহেল শিকদার প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ