খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

দেবহাটায় নিজের পাতা ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৭ এ.এম | ০৬ এপ্রিল ২০২৬


সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবোধ মন্ডল উপজেলার চাঁদপুর গ্রামের ধীরেন্দ্র মন্ডলের ছেলে।
জানা গেছে বোরো ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ক্ষেতের চারপাশে চিকন জিআই তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন সুবোধ মন্ডল। শনিবার রাতে সুবোধ মন্ডল ও তার ছোট ভাই একসাথে তাদের ধানক্ষেত দেখতে যান। বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা সামনে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর পেছনে ফিরে বড় ভাইকে দেখতে না পেয়ে পুনরায় ক্ষেতের দিকে ফিরে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। এসময় দ্রুত  উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা ঘোষণা করা হয়। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করে এ ধরনের ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার না করার জন্য কৃষকদের প্রতি আহŸান জানিয়েছেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ