খুলনা | সোমবার | ০৬ এপ্রিল ২০২৬ | ২৩ চৈত্র ১৪৩২

খুবি’র ইউআরপি ডিসিপ্লিনে কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫১ এ.এম | ০৬ এপ্রিল ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে ‘সেলফ-এ্যাসেসমেন্ট রিপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যান’ শীর্ষক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন লেকচার থিয়েটারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড, মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনগুলোর এ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষে নির্ধারিত বিভিন্ন মানদন্ড অনুসরণ করা হচ্ছে। একটি ডিসিপ্লিনের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত সেলফ-এ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় বিশেষ অতিথি বক্তৃতা করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড, মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের প্রেসিডেন্ট ও শেলটেক কনসালট্যান্টস লিমিটেডের নির্বাহী পরিচালক ড, মোহাম্মদ আরিফুল ইসলাম এবং জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। এছাড়া বক্তৃতা  করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড, মোঃ মোস্তাফিজুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড, মোঃ জাকির হোসেন।
কর্মশালায় ডিসিপ্লিনের সেলফ-এ্যাসেসমেন্ট রিপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যান উপস্থাপন করেন প্রফেসর ড, ফৌজিয়া ফারজানা। উপস্থাপনার ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উন্মুক্ত আলোচনা পর্বে ডিসিপ্লিনের এ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদন্ডে কারিকুলাম উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সুমাইয়া নাজ। কর্মশালায় ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ