খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মনা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ০৬ এপ্রিল ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন,তারেক রহমান ঘোষিত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দলের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার রাতে কেডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সদর থানা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনা বলেন, দলের অগ্রযাত্রা শক্তিশালী করতে হলে শৃঙ্খলা ও ঐক্যের বিকল্প নেই। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের বিভেদ বা কোন্দল সৃষ্টি করা যাবে না।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে আমাদের বাস্তবমুখী কর্মসূচি নিয়ে মাঠে থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ এবং ক্ষুদ্র কৃষি ঋণ মওকুফের মতো উদ্যোগ সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সভার প্রধান বক্তা খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, নগরবাসীর ভোগান্তি লাঘবে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। বিশেষ করে মশা নিধনে ওয়ার্ডভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের সমস্যা সমাধানে সংগঠনকে মাঠমুখী হতে হবে।
সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সভায় বিশেষ বক্তা ছিলেন সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ। সভায় সদর থানার সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন এড. মাসুম রশিদ, এড. মশিউর রহমান নান্নু, আবু সাঈদ শেখ, আফসার উদ্দিন, ইফতেখার হোসেন বাবু, মনিরুজ্জামান মনির, মাসুদুল হক হারুন, নুরুল আলম দিপু, সালাউদ্দিন মোল্লা বুলবুল,শফিকুল ইসলাম জো দ্দার জলি, জিয়াউর রহমান জিয়া, মইনুল ইসলাম কিরণ, শাহিনুল ইসলাম, জিয়াউর রহমান খান আপন,  আব্বাস আলম, মৌফারসের আলম লেনিন, জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম খান, মঞ্জরুল আলম, সওগাতুল আলম ছগির, আমীন আহমেদ, মোল্লা নুর ইসলাম, মাস্টার রফিকুল ইসলাম, জামির হোসেন দীপু, মুরাদ হোসেন,  মফিজুল ইসলাম,  সৈয়দ আজাদ, এ কে সেলিম, শহিদ খান, শহি হাবিবুর রহমান হাবিব, হুমায়ুন কবির চৌধুরী, ফয়েজ আহমেদ, আমীন শেখ, নাজমুল হক,  আকবার হোসেন, নাজমুল হাসান শামীম, ইয়াকুব মোল্লা, ডাঃ আব্দুস সালাম,  তৈয়ব ফারাজী, হাসিবুর রহমান,  শাহারুজ্জামান শাহিন, রমজান খলিফা, আরিফুর রহমান আরিফ, নাজমুল হাসান, ওলিয়ার রহমান প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ