খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে নগরীতে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ০৬ এপ্রিল ২০২৬


গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রশিবির। গতকাল রোববার বিকেল ৫টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাদীস পার্কের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়। নগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মুশাররফ আনসারী, মহানগরের সাবেক সভাপতি জাহিদুর রহমান নাঈম।
উপস্থিত ছিলেন আহমেদ সালেহীন, কামরুল হাসান, এসএম বেলাল হোসেন, আব্দুর রশিদ, ফারহান তূর্য, ইমরানুল হক, সেলিম হোসেন, গোলাম মুয়িজ্জু, জে আই সাবিত, আদনান মল্লিক যুবরাজ, হাফেজ নাঈম হোসাইন, হামজা, সুলাইমান আবিদ, হযরত আলী, হাবিবুল্লাহ রাজু প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ