খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

নগরীতে জিয়া হল নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ০৬ এপ্রিল ২০২৬


নগরীর শিববাড়ী মোড়ে পূর্বনির্ধারিত স্থানে আধুনিক জিয়া হল কমপ্লেক্সে দ্রুত নির্মাণ দাবি জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ১৯৭৮ সালে ১২ জানুয়ারি খুলনার উন্নয়ন কর্তপক্ষ ও তৎকালীন খুলনা পৌরসভার শিববাড়ী মোড়ে প্রায় দুই বিঘা জমির উপর জিয়া হলের নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি শহিদ হলে জিয়া হল কম্পেলেক্স নির্মাণ কাজটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর ১৯৯১ সালের বিএনপি সরকার গঠন করলে কেসিসি কর্তৃপক্ষ পুনরায় প্রকল্পটির নির্মাণ কাজ সমাপ্ত করলে ১৯৯২ সালে ২৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই হলের নাম জিয়া হল হিসাবেই উদ্বোধন করেন। খুলনার মানুষের জন্য উন্মুক্ত করেন। দীর্ঘদিন চলার পর হলটি সংস্কারসহ বিভিন্ন কারনে ২০১২ সালে জিয়া হলটি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর ২০২১ সালের শেষের দিকে জিয়া হলটি ভেঙে ফেলা হয়। 
বিবৃতিতে আরও বলা হয় চলতি বছরের ১ জুলাই হতে ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করে কেসিসি গত ৩০ সেপ্টেম্বর ৪১৮ কোটি টাকা ব্যয় ধরে একটি প্রকল্প নয় তলা ভবন, পার্কিং অভ্যন্তরে রাস্তাসহ আধুনিক প্রযুক্তি নির্ভর হলের নির্মাণ প্রকল্পটি কেসিসি ডিপিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করলেও এখনও পর্যন্ত জিয়া হল প্রকল্প টির কোনও অগ্রগতি হয়নি। 
অসন্তোষ প্রকাশ করে আরও বলা হয় খুলনায় প্রায় ২০ লাখ মানুষের বসবাস হলেও মান সম্পন্ন আধুনিক প্রযুক্তি নির্ভর একটি হল না থাকায় খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি থাকলেও তা থেকে খুলনার মানুষ এখনও বঞ্চিত। খুলনার শিববাড়ী মোড়ে জিয়া হল কম্পেলেক্স নির্মানে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ সভাপতি,  সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আঃ সালাম, মোঃ জামাল মোড়ল মোঃ সিরাজ উদ্দিন সেন্টু এড, কাজী আমিনুল ইসলাম মিঠু, এসএম সাইফুদ্দোহা, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, জিএম মহিউদ্দিন, মোঃ কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারি জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, মোঃ সবুজুল ইসলাম, মোঃ খায়রুল আলম, লিটন মিত্র, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ মামুন অর রশিদ, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ খায়রুজ্জামান শিপন, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ