খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৫ চৈত্র ১৪৩২

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা

বাগেরহাট (রামপাল) প্রতিনিধি |
০১:৫৮ পি.এম | ০৬ এপ্রিল ২০২৬


বাগেরহাটে “তথ্য অধিকার ও জবাবদিহিতা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সম্মেলন কক্ষে আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মেহেরুন্নেছার সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইশরাত জাহান ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। এছাড়াও বাগেরহাট সদর ও রামপাল উপজেলার নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, নারী নেত্রী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নাগরিক” প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আমরাই পারি জোট (উই ক্যান), নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ও উদয়ন বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে। সভা সঞ্চালনা করেন আমরাই পারি জোটের কনসালট্যান্ট নজমুস সাকিব রুবেল।

সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এ জন্য নাগরিকদের তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহজে তথ্য প্রাপ্তির প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চারটি ইউনিয়নসহ দেশের ১২ জেলার ৪৮টি ইউনিয়নে সুবিধাবঞ্চিত, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে “নাগরিক” প্রকল্প কাজ করছে।

প্রিন্ট

আরও সংবাদ