খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনুর গণসংযোগ

রূপসা প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ০৬ এপ্রিল ২০২৬


আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু সোমবার বিকালে আইচগাতী ইউনিয়নের আমতলাহাট এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহমান, এস্কেন্দার, মোহাম্মদ মোল­া, ইন্দ্রজিৎ, গিয়াস, সিরাজুল, মিরাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের রেজাউল ইসলাম রেজা, জাহিদ মোল­া, নয়ন মোড়ল, হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারেফ শিকদার, শিহাবুল ইসলাম সিহাব, রাজু মলি­ক, মাহমুদুল হাসান, রনি জোমাদ্দার, ওয়াদুদ, অনিক, সাজ্জাদ মলি­ক, আরিফসহ আরও অনেকে।
 

প্রিন্ট

আরও সংবাদ