খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

রূপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের মতবিনিময় ও গণসংযোগ

রূপসা প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ০৬ এপ্রিল ২০২৬


আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ সোমবার রাতে নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে শিব মন্দিরে অনুষ্ঠিত মহানামযজ্ঞানুষ্ঠানে অতিথি হিসাবে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে তার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন রূপসা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস, বিএনপি নেতা বশির হায়দার পল্টু সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।  
এরপূর্বে তিনি রূপসার নৈহাটির ও ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন, আলামিন মোড়ল, এ এইচ মাসুম, মোঃ মেজবাহ ইসলাম, মোঃ মাহিদ সম্রাট, নাজমুল মিঠু, তহিদুল ইসলাম, হুনায়ূন শেখ, ছাদির শেখ, হোসেন শেখ, ফয়সাল, মোস্তফা প্রমুখ।  
এছাড়া তিনি গত ৫ এপ্রিল বিকাল থেকে রাত পর্যন্ত আইচগাতী ইউনিয়নের বারপূণ্যর মোড়, শোলপুর, শিরগাতি, খান মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও ব্যাপক গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ শফিকুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, মঞ্জুর আরেফিন, ফরিদ সরদার, মেজবাহ, সাদ্দাম, মতিন মোল্যা, পরাগ গোলদার, এনামুল মোল্যা, হামিদুর রশিদ, আরাফাত, মুছা শিকদার, কাশেম মলি­কসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রিন্ট

আরও সংবাদ