খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

নগরীর ফুটপাত অবৈধ দখল মুক্ত করার দাবি আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ০৭ এপ্রিল ২০২৬


নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত যানজটমুক্ত করার দাবিতে গতকাল সোমবার বিকেল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মাহাবুব আলম খোকনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নগরীর ফুটপাথের অনেকাংশ অবৈধ দখলের কারনে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে মহানগরীর ডাকবাংলা বেবী স্ট্যান্ড, ক্লে রোড, পিকচার প্যালেস মোড়, হাদিস পার্ক সামনে, ফেরীঘাট মোড়, পাওয়ার হাউজ মোড়, খানজাহান আলী রোড, রূপসা স্ট্যান্ড রোড, দৌলতপুর যশোর রোড, বাজার সামনে, মিনাক্ষী সিনেমা হলের সামনে ফুলবাড়ীগেট মোড়, রেলিগেট মোড়, বিএল কলেজ সামনে, শেরে বাংলা রোড, গল­ামারী মোড়, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মোড়, খুমেক হাসপাতালের সামনে, খুলনা বিশেষায়িত হাসপাতাল সামনে মজিদ স্মরণী, শিববাড়ী মোড়, বি আই ডিসি রোড, চিত্রালী, লিবার্টির সামনে, বেকালীর সামনে, আহসান আহমেদ রোড, সাউথ সেন্ট্রাল রোড, ময়লা পোতা মোড়, ফুল মার্কেট, নিরালা মোড়, জাতিসংঘ পার্ক সামনে, জেলা আইনজীবী সমিতির সামনেসহ বিভিন্ন সড়কের পার্শ্বে ফুটপাত দখল করে ছোট/বড় ব্যবসায়ীরা বিভিন্ন পসরা সাজিয়ে তাদের পন্যে ক্রয়-বিক্রয় করায় ফুটপাত ব্যবহার যেমন বাধাগ্রস্থ হচ্ছে।
এ সময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, সহ-সভাপতি এস এম সাইফুদ্দোহা, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ কামরুল ইসলাম কামু, জিএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মোঃ রাসেল শেখ, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, সহ-সাংগাঠনিক সম্পাদক আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক মোঃ খায়রুল আলম, যুব বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিলন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খায়রুজ্জামান শিপন, মোঃ মামুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু,মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ