খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

জিয়া মঞ্চের পক্ষে জেলা পরিষদের প্রশাসক বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ০৭ এপ্রিল ২০২৬


নবনিযুক্ত খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীকে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে মহানগর জিয়া মঞ্চের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের মহানগরের আহবায়ক মীর আলী এহসান, সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম ভুট্ট, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ ফারুক হোসেন, যুগ্ম-আহবায়ক মোঃ খায়রুল আলম, খালিশপুর থানার আহবায়ক মোঃ বিল­াল গাজী, সোনাডাঙ্গা থানার আহবায়ক মোঃ আজাদ গাজী, সোনাডাঙ্গা থানার সিনিয়র যুগ্ম-আহবায়ক সেলিম খান, সদর থানার আহবায়ক মোঃ মিলন শেখ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ