খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশ ও মিছিল

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ০৭ এপ্রিল ২০২৬


আমেরিকার সাথে দেশের স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট খুলনা’র উদ্যোগে সোমবার বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি এস এ রশীদ। সমাবেশে বক্তৃতা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়ক ডাঃ মনোজ দাস, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা কমিটি সম্পাদক গাজী নওশের আলী, বাসদের জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনা মহানগর কমিটির সভাপতি রফিকুল ইসলাম খোকন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান। 
সমাবেশ আরও উপস্থিত ছিলেন সিপিবির মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, বাসদের মহানগর কমিটির নেতা আব্দুল করিম, কমিউনিস্ট লীগের জেলা কমিটির নেতা ডাঃ সমরেশ রায়, কাজী দেলোয়ার হোসেন, সিপিবি মহানগর কমিটির সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, বাংলাদেশ জাসদের মহানগর সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান। 
সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন দিন আগে ৯ ফেব্র“য়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি করেছে যা আমাদের দেশের স্বার্থ বিরোধী। নেতৃবৃন্দ দেশ বিরোধী গোলামীর চুক্তি বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

প্রিন্ট

আরও সংবাদ