খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

অবৈধভাবে ভাটা পরিচালনার অভিযোগ

তালায় দুই ভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩১ এ.এম | ০৭ এপ্রিল ২০২৬


সাতক্ষীরায় লাইসেন্সবিহীন ভাটা পরিচালনা ও কৃষি জমি থেকে মাটি কেটে ইট পোড়ানোর অভিযোগে দুই ভাটা মালিককে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ  আদালত। রোববার সাতক্ষীরা তালা উপজেলার ‘মেসার্স নিউ রাণী ব্রিকস’, এবং ‘মেসার্স জেঁঠুয়া বিসমিল­াহ ব্রিকসকে এই জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ইট ভাটায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
জানা যায়, তালা উপজেলার ‘মেসার্স নিউ রাণী ব্রিকস’ এবং ‘মেসার্স জেঁঠুয়া বিসমিল­াহ ব্রিকস দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালনা করে আসছিল। একই সাথে তারা পার্শ্ববর্তী কৃষি জমি থেকে মাটি কেটে ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করছিল। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে রোববার দুপুরে ওই ভাটায় পৃথকভাবে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স বিহীন ইট পোড়ানো এবং কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৭(ক) এবং ১৫ (১) ধারা মতে পৃথক দু’টি মামলায় মেসার্স নিউ রাণী ব্রিকস’, এবং ‘মেসার্স জেঁঠুয়া বিসমিল­াহ ব্রিকসকে পৃথকভাবে ২ লাখ ২৫ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ  করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংশ্লিষ্ট সকলকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহŸান জানান।

প্রিন্ট

আরও সংবাদ