খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

পরিমাপে কম, গোপালগঞ্জে ফিলিং স্টেশনকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি |
০১:৪০ এ.এম | ০৭ এপ্রিল ২০২৬


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার এ জরিমানা করেন।
তিনি বলেন, টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে লিটারে তেলের পরিমাণ কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬(ক) ধারায় স্টেশনের মালিক জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তেলের চাহিদা বৃদ্ধির সুযোগে পরিমাপে কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ