খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

বিএনপি, কেসিসি প্রশাসক, জামায়াতসহ বিভিন্ন সংগঠনের শোক

সিনিয়র ফটো সাংবাদিক পাপ্পুর মায়ের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ০৭ এপ্রিল ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার জ্যেষ্ঠ সদস্য ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য সিনিয়র ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুল হক (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। সোমবার বিকেল পৌণে ৫টার দিকে নগরীর ইকবাল নগরস্থ ওহাব এভিনিউ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। রাতে তার জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  
শোক : নাজমুল হক পাপ্পুর আম্মা মেহেরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, খুলনা প্রেসক্লাব, এমইউজে খুলনা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি খুলনা : ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পুর আম্মা মেহেরুল হকের মৃত্যুতে গতকাল সোমবার শোক জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক ও সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগর লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সভাপতি এড, শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন এবং জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
কেসিসি : ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পুর আম্মা মেহেরুল হকের মৃত্যুতে গতকাল শোক জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বাংলাদেশ জামায়াতে ইসলামী : অনুরূপ বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড, শেখ জাহাঙ্গীর আলম এমপি, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোঃ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডাঃ সাইদুজ্জামান, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন। 
খুলনা প্রেসক্লাব : খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক প্রবর্তনের ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুল হক (৬৭) এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু  ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ। 
এমইউজে খুলনা : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক প্রবর্তনের ফটো সাংবাদিক নাজমুল হক পাপ্পুর মাতা মেহেরুল হক (৬৭) ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কেএম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড, মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচএম আলাউদ্দিন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন : দৈনিক প্রবর্তন পত্রিকার সিনিয়র ফটো সংবাদিক নাজমুল হক পাপ্পুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি এম এ হাসান, সহ-সভাপতি এম এম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জল, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মানজারুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য বাপ্পি খান ও হেলাল মোল্লা।

প্রিন্ট

আরও সংবাদ