খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

মোল্লাহাটে চুরির দায়ে যুবকের হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলার অভিযোগ

মোল্লাহাট প্রতিনিধি |
০১:৪১ এ.এম | ০৭ এপ্রিল ২০২৬


বাগেরহাটের মোল্লাহাটে ঘের থেকে মাছ চুরির দায়ে এক যুবককে হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।  রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চুনখোলা ইউনিয়নের আংরা বিলে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে আংরা বিলের লিয়াকত মুন্সীর মাছের ঘেরে শুকুর (৪২) ও চুনখোলা গ্রামের মকবুল মোল¬ার ছেলে দিনু মোল্লা (৪০) জাল ফেলে মাছ চুরি করার সময় তার মেজো ছেলে রোমান মুন্সী হাতে ধরা পড়ে। এ সময় চোরেরা লিয়াকত মুন্সীকে পানিতে চুবিয়ে ধরে পালানোর চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে চোরেরা তাকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রোমান চোর শুকুরকে ধরে ডাক চিৎকার শুরু করে। এ সময় আশে পাশের ঘের মালিক ও গ্রামবাসীরা ছুটে এসে উত্তেজিত জনতা শুকুরকে ব্যাপক মারধর করে। এতে শুকুরের হাত-পা ভেঙে যায়। তবে এদের মধ্যে থাকা কিছু দুষ্কৃতিকারী শুকুরের চোখ উপড়ে ফেলে।
ঘের মালিক লিয়াকত মুন্সী জানান তার ডাক-চিৎকারে আশ-পাশের ঘের মালিক ও গ্রামবাসী ছুটে এসে শুকুরকে মারপিট করেছে। তবে কে বা কারা শুকুরের হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলেছে তা তিনি জানেন না।
তবে শুকুরের পরিবারের দাবি এলাকায় তার মৎস্য ঘের রয়েছে। প্রতিদিনের ন্যায় ঘটনার রাতেও সে ঘেরে গিয়েছিল। তবে কিভাবে কি হয়েছে তা তাদের জানা নেই। তবে শুকুর মোল্ল¬ার হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলা হয়েছে, যা আইনত দন্ডনীয় অপরাধ। পরিবারের পক্ষ থেকে এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, চুনখোলা ইউনিয়নের আংরা বিলে লিয়াকত মুন্সির ঘেরে দুই চোর মাছ চুরির সময় গ্রামবাসীর হতে শুকুর নামে এক চোর ধরা পড়ে। তবে দিনু মোল্লা নামে এক চোর পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা শুকুরকে ব্যাপক মারধর করে এবং তাদের মধ্যে থাকা কিছু দুষ্কৃতিকারী শুকুরের এক চোখ উপড়ে ফেলে এবং অন্য চোখ কাটা দিয়ে খুঁচিয়ে নষ্ট করে ফেলে। বর্তমানে শুকুর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উভয় পক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে তবে এখন পর্যন্ত কোন পক্ষের থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ