খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

উন্নয়ন কমিটির সাথে মতবিনিময়কালে জেলা পরিষদ প্রশাসক

দুর্যোগ প্রবন উপজেলাগুলোতে টেকসই ভেড়িবাঁধ নির্মাণে সাধ্য মতো কাজ করাই আমার অঙ্গীকার

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ০৭ এপ্রিল ২০২৬


খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সাথে সোমবার দুপুর ১২টায় তার কার্যালয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। মতবিনিময় কালে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, খুলনা জেলা দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার। আমরা আশা করি আপনি আপনার দায়িত্ব পালন কালে এই বঞ্চনার অবসানে কার্যকর ভূমিকা পালন করবেন।
এ সময় জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, আমি আমার দায়িত্ব পালনকালে খুলনার নয়টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জনগনের আকাংখা অনুযায়ী সার্বিক উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহন করব। দুর্যোগ প্রবন উপজেলা গুলোতে টেকসই ভেড়িবাঁধ নির্মাণে আমি আমার সাধ্য অনুযায়ী কাজ করব এটা আমার অঙ্গীকার।
এ সময় উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব এড, শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব সরদার রবিউল ইসলাম রবি, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, মোরশেদ উদ্দিন, এড, এস এম মারুফ আহমেদ, জাফরি নেওয়াজ চন্দন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী খান ও গোলাম রব্বানী ভূঁইয়া প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ