খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর অনুকরণে নগরীতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ০৭ এপ্রিল ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার সাথে খুলনা মহানগরীতে আমরাও কাজ শুরু করেছি। দৈনন্দিন কাজের পাশাপাশি প্রতি শনিবার এলাকাভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। 
গতকাল সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ অভিযান শুরু করেছে। 
কেসিসি’র পাশাপাশি নগরবাসীর সহযোগিতা কামনা করে প্রশাসক আরো বলেন, চিকিৎসা গ্রহণের জন্য বিভাগের সকল জেলার মানুষ এ হাসপাতালে আসে। সে কারণে এ প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখা জরুরি। হামের প্রাদুর্ভাব থেকে খুলনা ভালো অবস্থানে থাকলেও তিনি পূর্ব প্রস্তুতি রাখতে চিকিৎসকদের প্রতি আহŸান জানান এবং কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে বিদ্যমান ফাঁকা জায়গায় পর্যাপ্ত গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। 
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ গোলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিমসহ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ আমানুল ইসলাম এবং উপস্থাপনা করেন ডাঃ মোঃ আকরামুজ্জামান। 
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট, পাখির মোড়, মুলের ঘাট খাল ও সাড়াডাঙ্গা এলকার বর্জ্য সংরক্ষণের জন্য সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের স্থানসমূহ পরিদর্শন করেন। কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ