খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০৩:১০ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬

 

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনবার্তার সম্পাদক আব্দুল খালেক আজীজী (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। গত ২৪ ডিসেম্বর ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে  চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গাস্থ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বাদ যোহর সোনাডাঙ্গাস্থ তালিমুল মিল্লাত মাদরাসা ময়দানে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তার কফিন গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের পশ্চিম চিপা বাড়ইখালী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। 

প্রিন্ট

আরও সংবাদ