খুলনা | মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

খুবির বিভিন্ন ডিসিপ্লিনে নতুন করে সংযুক্ত হচ্ছে স্মার্টবোর্ড

খবর বিজ্ঞপ্তি |
০৩:৫০ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে নতুন করে স্মার্টবোর্ড সংযুক্ত করা হচ্ছে। এসব স্মার্টবোর্ডের বিভিন্ন ফিচার সম্পর্কে অবহিতকরণ এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষা কারিকুলামকে আধুনিক ও যুগোপযোগী করে সাজাতে হবে। একারণেই প্রতিটি ডিসিপ্লিনে স্মার্টবোর্ড ও কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। স্মার্টবোর্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রযুক্তি উল্লেখ করে তিনি এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দক্ষ হওয়ার আহŸান জানান। একই সঙ্গে কর্মশালার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে স্মার্টবোর্ড ব্যবহারের বিভিন্ন টেকনিক্যাল দিক তুলে ধরেন হিকভিশন বাংলাদেশের প্রতিনিধি সাকিব হাসান। এতে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ