খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

মোল্লাহাট ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬


বাগেরহাটের মোল্লাহাটে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সুমনা আইরিন’র সঙ্গে মোল্লাহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি স্থানীয় উন্নয়ন, সাংবাদিকতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহ-সভাপতি এম এম আরাফাতুল ইসলাম ও মোঃ আমির আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার ও শিকদার জেহাদ আলী, শিক্ষা ও গবেষণা সম্পাদক এম এম জাকির হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুসা কালিম উল্লাহ, দপ্তর সম্পাদক আবুল কাশেম কালিম, প্রচার সম্পাদক মীর মাসুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ কবির হোসেন, নির্বাহী সদস্য মোঃ বদিউজ্জামান, মাহফুজুর রহমান চৌধুরী, মাহমুদুল হাসান মাইকেল ও সজীব মোড়লসহ অন্যান্য সদস্যবৃন্দ। 
সাক্ষাৎকালে ইউএনও মিজ সুমনা আইরিন সাংবাদিকদের সহযোগিতা কামনা এবং উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ