খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

মোল্লাহাটে বিনামূল্যে কৃষকের মাঝে পাটবীজ বিতরণ

মোল্লাহাট প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬


বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ১ হাজার ৬০০ জন পাট উৎপাদনকারী কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার ৭ টি ইউনিয়নে সর্বমোট ১৬০০ জন কৃষকের মাঝে ২ হাজার ২০০ কেজি পাটবীজ বিতরণ করা হয়।বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমনা আইরিন। সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম সাইখুল আলম।উপজেলা পাট অফিসার মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, যুব উন্নয়ন অফিসার সুধান কুমার রায় প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনার মাধ্যমে কৃষকেরা পাট চাষে আগ্রহী হবে সেই সঙ্গে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। তারা কৃষকদের সঠিক পদ্ধতিতে বীজ ব্যবহার করে অধিক পরিমাণে ফসল উৎপাদনের আহবান জানান। কৃষকেরা পাট বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগ কে সময়োপযোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ