খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

ডুমুরিয়ায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬


সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোল্লা সিরাজুল ইসলাম ও বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদারের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে ডুমুরিয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা মশিউর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক শেখ ফরহাদ হোসেন। বক্তব্য দেন যুবনেতা সোহাগ গোলদার, গাজী আব্দুল আজিজ, রবিউল ইসলাম, হাফিজুর রহমান,রিপন হালদার, মিন্টু সরদার, মফিজুল ইসলাম,ডালিম হোসেন, শেখ শাহনেওয়াজ হোসেন,কাজি জিয়া, মাহাবুব রহমান, বাবু খা, উজ্জ্বল, রিজাউল, আতাউর রহমান, খলিল, আঃ রশিদ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ