খুলনা | বুধবার | ০৮ এপ্রিল ২০২৬ | ২৪ চৈত্র ১৪৩২

বটিয়াঘাটায় ৬ একর জমির তরমুজ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ০৭ এপ্রিল ২০২৬


বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের কল্যানশ্রী ছত্রবিলা তালতলা বিলে পূর্ব শত্র“তার জেরে কৃষকদের ৬একর জমির তরমুজ সম্পূর্ণ কুপিয়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ভুক্তভোগী তরমুজ চাষী মোঃ নূর আলম গোলদার ও মোঃ মোশারফ শেখ বাদী হয়ে সোমবার বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। 
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কল্যানশ্রী এলাকার ছত্রবিলা তালতলা বিলে নূর আলম ৪একর, মোশারফ শেখ ১একর ও রফিক শেক ১একর জমিতে তরমুজের চাষ করেছে। বর্তমানে প্রতিটি গাছে প্রায় ১ থেকে ২ কেজি করে তরমুজ ধরেছিল। গত রোববার মধ্য রাতে উক্ত তিন ব্যক্তির তরমুজ ক্ষেতের সকল তরমুজ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সম্পূর্ণ নষ্ট করে ফেলে। এতে ৩ তরমুজ চাষীর প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 
এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন লিটু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস, মোস্তাফিজুর রহমান ও অসীত বিশ্বাস ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে হতভম্ব হয়েছেন। এ বিষয়ে বারোবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই তদন্ত পূর্ব ঘটনা প্রকৃত রহস্য উদঘটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে। এ ঘটনায় তরমুজ চাষীরা হতাশায় ভুগছেন।

প্রিন্ট

আরও সংবাদ